২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে গৃহবধূ ধর্ষিত

বগুড়ার আদমদীঘি হাসপাতালে বৃহস্পতিবার রাতে ধর্ষণ করা হয়েছে এক গৃহবধূকে। ধর্ষক ওয়ার্ডবয় বাপ্পী (২০) ও সুইপার নারানা বাসফোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতেশাম জানান, গ্রাম্য মারপিটে আহত উপজেলা সদরের পাল্লা গ্রামের এক নারী কিছুদিন আগে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেবা--শুশ্র“ষার জন্য তার পুত্রবধূও হাসপাতালে থাকতেন।

বৃহস্পতিবার রাতে তিনি ও তার পুত্রবধূ এক বিছানায় ঘুমিয়ে পড়েন। এরপর রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালের ওয়ার্ডবয় ও সুইপার পুত্রবধূর মুখে কাপড় গুঁজে তুলে নিয়ে যায় আবাসিক চিকিৎসক রেজাউল করিমের কক্ষে। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা করা যায়নি।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রেজাউল করিম বলেন, শুক্রবার সকালে তিনি ঘটনাটি জেনেছেন।