পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত
পাবনায় শুক্রবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-- জনযুদ্ধ) দুই সদস্য নজরুল ইসলাম ও আনছার আলী নিহত হয়েছে।
পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুদ রব্বানী জানান, শুক্রবার বেলা ৩ টার দিকে আতাইকুলা থানার রানীগ্রাম বটতলার কাছে জনযুদ্ধের সদস্যরা বৈঠক করছে খবর পেয়ে র্যাব ও আতাইকুলা পুলিশের দুটি দল সেখানে যায়।
এ সময় চরমপন্থী সদস্যরা র্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় নজরুল ইসলাম ও আনছার আলী।
তিনি আরো জানান, নজরুলের বিরুদ্ধে সাতটি হত্যাসহ ১৫ টি এবং আনছারের বিরুদ্ধে আটটি হত্যাসহ ১৭ টি মামলা রয়েছে।
র্যাব ঘটনাস্থল থেকে দুটি শাটারগান ও দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
