সিলেট সদর উপজেলা ছাত্রদল সভাপতিসহ গ্রেপ্তার ২
সিলেট সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ও সহসভাপতিকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার আদলত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
র্যাব সূত্র জানায়, ছাত্রদল সভাপতি আবুল কাশেম (৩০) ও সহসভাপতি আবুল হাসনাতকে (২৮) বৃহস্পতিবার রাত ১টার দিকে টুকের বাজার ইউনিয়নের মইয়ারছর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সিলেট কোতয়ালি থানার দায়ত্বরত কর্মকর্তা এএসআই নূর মোহাম্মদ জানান, একটি ছিনতাই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের কোতয়ালি থানায় হস্তান্তরের পর বিকেলে পুলিশ আবুল কাশেম ও আবুল হাসনাতকে আদালতে পাঠায়।
