২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক কিশোরীকে দুই বার ধর্ষণ

প্রথম দফা ধর্ষিত হওয়ার পর পালিয়ে গিয়ে আবারো ধর্ষণের শিকার হতে হয়েছে সাভারের এক কিশোরীকে। ধর্ষক রাজিব দ্বিতীয় বার দলবল নিয়ে কিশোরীটিকে রাতভর ধর্ষণ করেছে। রাজিব সাভার পৌর এলাকার রাজাশান মহল্লার হাজী মামুন মিয়ার ছেলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এ ঘটনায় ধর্ষিতের মা বৃহস্পতিবার মধ্যরাতে সাভার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। অবশ্য পুলিশ রাজীব ও তার সহযোগীদের আটক করতে পারেনি।  

ধর্ষিতার পারিবারিক সূত্র জানায়, মধ্য রাজাশনের বেয়ায়েত হোসেনের বাড়িতে থাকার সময় গত  ১৪ জানুয়ারি রাতে সবার অনুপস্থিতির সুযোগে পাশের বাড়ির রাজিব  ঘরে ঢুকে কিশোরীটিকে ধর্ষণ করে।

এ ঘটনা জানাজানি হলে তা ধামাচাপা দিতে রাজিবের পরিবার ধর্ষিত কিশোরীকে বউ করে নেওয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে রাজিব তার সহযোগীদের নিয়ে হুমকি দিতে থাকে ধর্ষিতের পরিবারকে।

হুমকির কারণে দরিদ্র পরিবারটি গত ১ মার্চ  আগের বাসা ছেড়ে  ছোবাহানবাগ এলাকায় চলে আসে। কিন্তু গত ১২ মার্চ রাত ৯টার দিকে রাজিব ও তার সহযোগীরা ছোবাহানবাগের বাসা থেকেই কিশোরীটিকে তুলে নিয়ে রাজাশনের এক পরিত্যক্ত খেলার মাঠে দ্বিতীয় দফা ধর্ষণ করে।

পরদিন সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাতে কিশোরীর মা বাদী হয়ে সাভার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি একটি মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেলেনী পারভীন জানান, শুক্রবার ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। রাজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।