২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দুর্নীতিবাজের তালিকা একসঙ্গে প্রকাশের উদ্যোগ

সব দুর্নীতিবাজের তালিকা এক সঙ্গে প্রকাশ করা হতে পারে। সাধারণ মানুষের ভয় দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের ঐকমত্যের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বুধবার দুপুরে সচিবালয়ের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সব দুর্নীতিবাজের তালিকা একসঙ্গে প্রকাশ করতে উপদেষ্টা পরিষদ একমত হয়েছে। তবে কবে এটি প্রকাশ করা হবে সে ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।”  

আনোয়ারুল ইকবাল বলেন, “দুর্নীতিবাজদের গ্রেপ্তার নিয়ে সর্বস্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থা অচিরেই বন্ধ হওয়া উচিত।”

উপদেষ্টা মনে করেন, সকল দুর্নীতিবাজের তালিকা একসঙ্গে প্রকাশ করা হলে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা কেটে যাবে।

তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতিতে সবকিছু থমকে গেছে। সব মানুষ গোলক--ধাঁধার মধ্যে পড়েছেন। অচিরেই এ অবস্থার অবসান হওয়া উচিত।”

জরুরি অবস্থা কতদিন থাকবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “কতদিন থাকবে এর কোনো ঠিক নেই। সাধারণ মানুষের প্রত্যাশা পুরণের চেষ্টা করছি আমরা। কতটুকু পারব তা জানি না।

বুধবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলার আগে আনোয়ারুল ইকবাল ঢাকা চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডস্ট্রিজ--এর (ডিসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব¡ দেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।