সাকাচৌর জামিন আবেদন ফের নাকচ
চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর জামিনের আবেদন বুধবার আবার নাকচ করে দেওয়া হয়েছে।
তার আইনজীবীরা আমলী আদালত--২ এ বুধবার দ্বিতীয়বারের মতো জামিনের আবেদন জানান। বিচারক শেখ ফরিদ শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।
যৌথ বাহিনীর হাতে আটক হওয়ার পর চন্দ্রঘোনার ফেরিঘাটের রাজা মিয়া চৌধুরী গত ১৬ ফেব্র“য়ারি সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রাঙ্গুনীয়া থানায় এক লাখ টাকা চাঁদাবাজির এই মামলা দায়ের করেন। এর আগেও এই মামলায় তার জামিনের আবেদন নাকচ হয়েছিল।
তার পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট এনামুল হক এবং মোরশেদুল ইসলাম রোকন।
গত ৬ মার্চ আরও একটি চাঁদাবাজির মামলায় তার জামিন না মঞ্জুর করে চট্টগ্রামের অপর একটি আদালত।
রাঙ্গুনীয়া লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চাঁদাবাজির অভিযোগে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন।
