কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
কুষ্টিয়ায় শুক্রবার আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক র্যাব সদস্য ও এক শিশু নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, র্যাব-- ৬ খুলনার খালিশপুর ক্যাম্পের এএসআই রেজাউল ইসলাম বেলা সোয়া ১২টায় ট্রাক চাপায় নিহত হন। মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে যাওয়ার সময় কুষ্টিয়ার মজমপুর গেট এলাকায় দ্রুতগামী একটি ট্রাক (বগুড়া-ট-১০২৬) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।
এদিকে, বেলা ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুরে বাসের চাপায় শিমলা (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কৈপাল গ্রামের ইমাজ উদ্দিনের মেয়ে শিমলা রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী ‘ভোরের আলো’ নামের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
