২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ঋণ দেওয়ার আগে আন্তঃব্যাংক আলোচনার পরামর্শ

গ্র“প অব কোম্পানিজ বা বড় প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঋণ দেওয়ার আগে আরও সতর্ক হওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 08:19 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, “কোনো একক বড় প্রতিষ্ঠান বা গ্র“প অব কোম্পানিজকে ঋণ দেওয়ার আগে ব্যাংগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে এবং ঋণ আবেদনকারী প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো, ব্যবসার আয়তন, ঋণ ও মূলধনের পরিমাণ এবং আর্থিক বিবরণী পরীক্ষা করতে হবে।”

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার  চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই পরামর্শ পাঠিয়েছে। চিঠিতে বলা হয় এর আগে বড় প্রতিষ্ঠান বা গ্র“প অব কোম্পানিজগুলোকে ঋণ দেওয়ার সময় প্রস্তাবিত বিষয়গুলো ঠিকমতো পরীক্ষা করা হয়নি।

চিঠিতে আরও বলা হয়, ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো আবেদনকারীর আর্থিক প্রয়োজন, প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ, কর্মী ব্যবস্থাপনা, হিসাব পদ্ধতি ও ঋণ পরিশোধের সামর্থ্যরে বিষয়গুলো ঠিকমতো পর্যালোচনা করছে না। ঋণ নীতিমালা এবং ঋণপ্রাপ্তির যোগ্যতা যথাযথভাবে না মেনে ব্যাংকগুলো ঋণ প্রদান করছে।

ঋণ আদায় না হওয়ার ঝুঁকি স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, অনেক ঋণগ্রহীতা আর্থিক বিবরণ এবং আর্থিক নিশ্চয়তার হালনাগাদ তথ্য  দেয় না। এতে ঋণের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ বা নজর রাখা কঠিন হয়ে পড়ে।

বাংলদেশ ব্যাংক আরও জানিয়েছে, এক বা একাধিক ব্যাংক একই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ায় ঋণের টাকা অন্য খাতে ব্যয়ের সুযোগ থাকে ঋণ গ্রহীতার। এছাড়া, এধরনের বেশিরভাগ ঋণ গ্রহীতা অন্য ব্যাংক থেকে নতুন ঋণ না নিয়ে আগের ঋণ শোধ করতে পারে না।