২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার সময় ভূমি অফিসের ৩ জন আটক

ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনী হাতে--নাতে আটক করেছে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাইঘাট ভূমি অফিসের দুই নায়েবসহ তিনজনকে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 02:43 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার সকালে নায়েব রেবেকা সুলতানা ও গোলাম আলী ধনবাড়ি উপজেলার কুমারগাতি গ্রামের জমশের আলী মিয়ার ১২ শতাংশ জমি খারিজ করার জন্য পাঁচ হাজার টাকা দাবি করে। এর মধ্যে দুই হাজার টাকা আগেই দেওয়া হয়। বাকি টাকা দেওয়ার সময় যৌথবাহিনী হাতেনাতে দুইজনকে আটক করে। এদের সহযোগিতার অভিযোগে ভূমি অফিসের ঝাড়–দার নওশের আলীকেও আটক করা হয়।

এ ব্যাপারে ধনবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।