২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর এক মেজরের বাসা থেকে বুধবার গৃহকর্মী রাশেদা বেগমের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 11:19 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গলায় শাড়ি পেঁচিয়ে রাশেদা বেগম আত্মহত্যা করেছেন বলে কাফরুল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে।

কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, মেজর আসিফ ইকবাল সকাল সাড়ে সাতটায় খবর দেওয়ার পর পুলিশ আটটার দিকে ৭/ডি, চৈতালী, কচুক্ষেতের বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাশেদা বেগমের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে মেজর আসিফ বাদি হয়ে কাফরুল থানায় একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ ( ইউডি) মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, লাশের গলায় ফাঁসের চিহ্ন ছাড়া আর কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্ত রিপোর্ট হাতে না পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।