২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর মোহনপুরে দিনমুজুরকে হত্যা

রাজশাহীর মোহনপুর উপজেলার আকুবাড়ীতে জজের আলী (৪০) নামে এক দিনমুজুরকে শ্বাসরোধ করে হত্যা করেছে দু®কৃৃতিরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শুক্রবার দুপুরে তার লাশ আকুবাড়ী মাঠের গমখেত থেকে উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, পবা উপজেলার ঘোড়াদৌড় এলাকার জজের আলী বৃহস্পতিবার রাত ৯ টার দিকেমোহনপুরের ডুমুরিয়ার শ্বশুরবাড়ি থেকে বাইরে বেড়াতে যায়। এরপর সে আর ফেরেনি।

সকালে আকুবাড়ি মাঠে এলাকার লোকজন কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

মোহনপুর থানার এসআই মোজাহার আলী জানান, জজের আলীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী সুরাতন বিবি বাদী হয়ে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।