২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জনতা ব্যাংকের ভল্ট ভেঙ্গে প্রায় দেড় কোটি টাকা লুট

জনতা ব্যাংক শেরপুর শাখার ভল্ট ভেঙ্গে ১ কোটি ৩০ লাখ ৯৬ হাজার টাকা চুরি হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:03 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শনিবার রাত ৯ টায় শহরের শহীদ বুলবুল সড়কের পণ্ডিত ফছিহুর রহমান মার্কেটে অবস্থিত ব্যাংকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।                                                                                                                        

তারা বলেছেন, বৃহস্পতিবার দিনশেষে ২ কোটি ৮৬ লাখ টাকা রেখে ব্যাংক কর্মকর্তরা চলে যান। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ ছিল। শনিবার রাত ৯টায় ব্যাংকের ভল্ট ভাঙ্গা দেখে ব্যাংক গার্ড সুলতান আহমেদ ব্যাংক ম্যানেজার সিরাজউদ্দৌলাকে বিষয়টি মোবাইল ফোনে জানান। খবর পেয়ে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তা ও জনতা ব্যাংক জামালপুর প্রিন্সিপাল অফিসের দুই কর্মকর্তা ঘটনাস্থলে যান।

পুলিশ শনিবার মধ্যরাতে সাহেব আলী ও সুলতান আহম্মদ নামে দুই জন ব্যাংক প্রহরীকে আটক করে। মজিবুর রহমান নামে আরেকজন প্রহরী পালিয়ে গেছে।

ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত প্রহরীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপক

সিরাজউদ্দৌলা খান।

তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. সামসুদ্দোহাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে কারা জাড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।