২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকান ভাংচুর ও লুটপাটের মামলায় আমিনীসহ ছয় জনের জামিন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীসহ ছয়জন দোকান ভাংচুর ও লুটপাটের একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতে রোববার আতœসমর্পণ করে জামিন নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বেলা সাড়ে ১১টার দিকে আমিনীসহ মুফতি মোঃ আবু তৈয়ব, মাওলানা হেমায়েতউল্লাহ, মুফতি আবুল খায়ের, মুফতি আনিসুর রহমান ও মুফতি মোঃ জুনায়েদ আদালতে আতœসমর্পণ করে জামিন চান। দুপুর ১টা ৩৫ মিনিটে মহানগর দায়রা জজ মোঃ মমিনউল্লাহ তাদের সবাইকে জামিন দেন।

২০০৫ সালের ৬ জুন রাজধানীর লালবাগ এলাকার ১৬ নম্বর বড় কাটরার একটি মাদ্রাসার নীচ তলার দোকানের মালিক মোঃ সানাউল্লাহ তার দোকান ভেঙ্গে এক লাখ টাকা লুটের অভিযোগে গত ১৯ ফেব্র“য়ারি লালবাগ থানায় আমিনী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। পরে তারা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালে তাদেরকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করারও নির্দেশ দেয় আদালত।