ফতুল্লায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী খুন, ২ লাখ টাকা ছিনতাই
ফতুল্লার পঞ্চবটীর ধর্মগঞ্জ এলাকায় ইটভাটার মালিক হাজী রফিকুল ইসলাম ভূঁইয়াকে (৫০) রোববার সকালে সন্ত্রাসীরা গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
আহত অবস্থায় রফিকুল ইসলামকে শহরের খানপুরে ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মগঞ্জের এনবিএম ইটভাটার মালিক রফিকুল বেলা সোয়া ১১টার দিকে তাঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে রিকশায় করে সোনালী ব্যাংকের ধর্মগঞ্জ শাখায় যাচ্ছিলেন। ব্যাংকের সামনে পৌঁছানো মাত্র দুটি মোটর সাইকেলে করে চার সন্ত্রাসী এসে প্রকাশ্যে রফিকুলকে লক্ষ করে গুলি চালায় এবং তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
জেলা পুলিশ সুপার ছিবগাতউল্লাহ খান নফহবংি২৪.পড়স এর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
