প্রধান উপদেষ্টা রোববার সিলেট যাচ্ছেন
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ একদিনের সফরে রোববার সিলেটে যাবেন।
প্রধান উপদেষ্টা সকাল নয়টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট পৌছাবেন। সকালে হযরত শাহজালাল (রঃ) ও শাহপরান (রঃ) মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর এই সফর শুরু হবে।
এরপর সকাল পৌনে ১১টায় নগরীর সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ও দুপুর একটায় সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বেলা সাড়ে তিনটায় তিনি হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড উদ্বোধনের জন্য সিলেট ত্যাগ করবেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক কার্যালয়ের এন ডি সি (নেজারত ডেপুটি কালেক্টর) আহসান হাবীব শনিবার সকাল ১১টায় নফহবংি২৪.পড়স কে জানান, প্রধান উপদেষ্টার কর্মসুচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
