২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় সাড়ে চার কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আটক

প্রায় সাড়ে চার কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচারের সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক সৌদি নাগরিকসহ দুই জনকে আটক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শুক্রবার গভীর রাতে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াগামী দুটি ফ্লাইটের যাত্রী মো. কবীর এবং খালিদ হাসানের কাছ থেকে মোট ৪ কোটি ৩৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

শুল্ক ও আবগারি বিভাগের (কাস্টমস) সহকারি কমিশনার সোহেল রহমান নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ--৪৩৬ ফ্লাইটের যাত্রী মো. কবীরের ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার চারশ’ টাকার সমমানের বৈদেশিক মুদ্রা।

উদ্ধার করা মুদ্রার মধ্যে রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার আটশ সৌদি রিয়াল, ১০ হাজার সাতশ ৫০ ইউরো, সাতশ সিঙ্গাপুর ডলার, পাঁচশ ইউএস ডলার, ৩৩ হাজার তিনশ আমিরাত দিরহাম, সাতশ পাউন্ড স্টালিং, দুই হাজার নয়শ কাতার রিয়াল, ছয়শ অস্ট্রেলিয়ান ডলার, আটশ ব্র“নাই ডলার এবং বাংলাদেশী দুই হাজার একশ টাকা।     

কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের স্ক্যানার মেশিন পার হওয়ার সময় কবিরের কাছে থাকা শুটকি ভর্তি একটি ব্যাগ সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তা পরীক্ষা করে ওই মুদ্রা উদ্ধার করেন। মুদ্রাগুলো শুটকির মধ্যে লুকিয়ে রাখা ছিল।

আটক কবীরকে শনিবার দুপুরে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের সাত্রাপাড়ায়।

বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই তাহেরা বানু নফহবংি২৪.পড়স কে জানান, কাস্টমসের পরিদর্শক ভবেশ চন্দ্র রায় বিমানবন্দর থানায় মুদ্রা পাচার আইনে কবীরের বিরুদ্ধে একটি মামলা করেছেন। জিঞ্জাসাবাদ শেষে রোববার তাকে আদালতে হাজির করা হবে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন নফহবংি২৪.পড়স কে জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রার প্রকৃত মালিক খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।  

অন্যদিকে, একই রাত সাড়ে ১২ টার দিকে শুল্ক কর্মকর্তারা মালোয়েশিয়াগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ--১৯৭ ফ্লাইটের যাত্রী সৌদি নাগরিক খালিদ হাসানের দেহ তল্লাশি করে মোট ৮৩ হাজার আমেরিকান ডলার উদ্ধার করেন। যা বাংলাদেশী মুদ্রায় ৫৮ লাখ ৫৯ হাজার টাকা সমমানের।

উচ্চরক্তচাপসহ শাররীক ঝুঁকি থাকার কারণে খালিদ হাসানকে সৌদি দূতাবাসের চিকিৎসক ড. আব্দুল্লাহ ফারুখের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।