জাফরাবাদ বস্তিতে আগুন
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার রায়েরবাজার জাফরাবাদ চিটাখোলা বস্তিতে শুক্রবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচাঘর পুড়ে গেছে।
এ ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনী কর্মকর্তা সৈয়দ হাসান খান নফহবংি২৪.পড়স কে জানান, বস্তির চুলা থেকে রাত সাড়ে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী সদর দপ্তরসহ বিভিন্ন ইউনিটের ১০ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
