২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউএফএল সিবিএ সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সিবিএ সভাপতি সুলতানুল আজিমকে র‌্যাব শনিবার গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:45 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব--৭ এর একটি দল কর্ণফুলী নদীর অপর পাড়ে অবস্থিত সিইউএফএল এলাকার চাতুরীতে অবস্থিত নিজস্ব পাঁচতলা বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব--৭ এর কর্মকর্তা এএসপি জাহাঙ্গীর আলম জানান, সিইউএফএল এলাকায় নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সিইউএফএল এবং র‌্যাব সূত্রে জানা যায়, সিবিএ সভাপতি সুলতানুল আজিমের বিরুদ্ধে সার কারখানায় চাঁদাবাজি, বদলি--নিয়োগ বাণিজ্য, সার কারখানার কেবল কেনাবেচাসহ টেন্ডারবাজির মাধ্যমে বিপুল পরিমাণ টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।