২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর মাজার দেখভাল করবে গণপূর্ত বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়া মাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, শনিবার প্রধান উপদেষ্টা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গিয়ে মাজারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। তখনই খোঁজ নিয়ে তিনি জানতে পারেন সরকারি কোনো প্রতিষ্ঠান মাজারটি রক্ষাণাবেক্ষণের দায়িত্ব পালন করে না।

প্রেস সচিব আরও জানান, প্রতœতাত্ত্বিক অধিদপ্তর একটি প্রকল্পের অধীনে মাজার নির্মাণ, উন্নয়ন ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে আর কোনো সরকারি প্রতিষ্ঠান এদায়িত্ব পালন করেনি। ফলে মাজারটি  অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। প্রধান উপদেষ্টা নিজে এ অবস্থা দেখে ঢাকায় ফিরেই পূর্তমন্ত্রণালয়কে দেখভালের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, ঢাকার চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে গণপূর্ত বিভাগ।