শেরপুরের বিএনপির সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল ও তার ছোট ভাই গ্রেপ্তার
শেরপুর--৩ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেলকে যৌথ বাহিনীর সদস্যরা রোববার ভোররাতে তার ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে।
একই সময় ওই বাড়ি থেকে তার ছোট ভাই মাহবুবুল হক রুপমকেও গ্রেপ্তার করা হয়। যৌথ বাহিনী সূত্র জানায়, মাহমুদুল হক রুবেল জেলা দূর্নীতি দমন কমিশনের তৈরী করা ১৫ জন শীর্ষ দূর্নীতিবাজের একজন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক নফহবংি২৪.পড়স কে জানান, যৌথ বাহিনীর সদস্যরা রোববার ভোর পাঁচটার দিকে নগরীর কাফরুল থানা এলাকায় রুবেলের বাসভবন ঘিরে ফেলে ছোট ভাই রুপমসহ তাকে গ্রেপ্তার করে।
মাহমুদুল হক রুবেল ও তার ভাই মাহবুবুল হক রুপমকে এক মাসের আটকাদেশের প্রস্তাব দিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে ৪টা ২৫ মিনিটে তাদের ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট এমএ সালামের এজলাসে হাজির করা হয়।
আইনজীবীরা রুবলের কিডনী অপারেশনের কাগজপত্র দেখিয়ে কারাগারে তার চিকিৎসা ও ডিভিশনের আবেদন জানান।
শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
