মংলা ঘাঁটিতে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের এশিয়া প্যাসেফিক অঞ্চলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের ঘাঁটি পরিদর্শন করেছে।
এ দলে ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার রিচার্ড কেভেয়ান ও লেফটেন্যান্ট কমান্ডার ফিল ফারগুনন। তারা ইন্টারন্যাশনাল শিপ এণ্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড অনুযায়ী মংলা বন্দরের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ কোস্টগার্ডের প্রশংসা করেন।
প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জলযান ও প্রযুক্তি স্বল্পতার কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহম্মদ সরকার।
প্রতিনিধি দলটি পরে মংলা সমূদ্র বন্দর ও সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
