কারা হাসপাতালে তারেকের অবস্থা উন্নতির দিকে
ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমানের পায়ের এলার্জি কমে এলেও পিঠের শিরদাঁড়ার ব্যথা এখনো কমেনি।
চিকিৎসকরা বৃহস্পতিবার তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারেককে আরো কয়েক দিন কারা হাসপাতালে রাখা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চিকিৎসক রফিক আহমেদ নফহবংি২৪.পড়স কে জানান, তারেক রহমানের অবস্থা পর্যায়ক্রমে উন্নতির দিকে। তার শরীরের এলার্জি অনেকটাই সেরে উঠেছে। হাসপাতালে ভর্তির সময় তার রক্তচাপ উঠানামা করলেও তা এখন স্বাভাবিক হয়ে এসেছে।
উপ মহা--কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে জানান, তারেক রহমান বৃহস্পতিবার তিন বেলা কারাগারের স্বাভাবিক খাবার খেয়েছেন। সকাল সাড়ে নয়টায় ঘুম থেকে উঠার পর তিনি রুটি ও সবব্জি দিয়ে সকালের নাস্তা করেছেন। রুই মাছ ও ভাত দিয়ে দুপুরের খাবার এবং ভাত, সব্জি ও ডাল দিয়ে রাতের খাবার সেরেছেন।
তাকে কতদিন কারা হাসপাতালে রাখা হবে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে চিকিৎসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
