চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
নগরীর ফয়’স লেক এলাকায় শনিবার নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মাসুদ খান (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
পুলিশ জানায়, আব্দুল হামিদ সড়কে শাহ আলমের চার তলা ভবনে কাজ করার সময় দুপুর ২টার দিকে তিনি পড়ে যান। আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মাসুদের বাড়ি খুলনার শরণখোলায়।
খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রবিউল হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
