জাবিতে ৩০তম ব্যাচের ষষ্ঠ বর্ষপূর্তি পালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা রোববার পালন করেছেন ক্যাম্পাসে তাদের ষষ্ঠ বর্ষপূর্তি। এ উপলক্ষে তারা আয়োজন করেন বিভিন্ন অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি।
বেলা সাড়ে ১১টার দিকে জাকসু চত্বরে র্যালির উদ্বোধন করেন প্রক্টর প্রফেসর সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স মিলিয়ে মোট পাঁচ বছর লাগার কথা থাকলেও সেশনজটের কারণে ছয় বছরেও অনেকে অনার্স কোর্স শেষ করতে পারেননি।
