সন্ত্রাসী হামলায় হানিফ সংকেত আহত
গণমাধ্যম ব্যক্তিত্ব ও জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত শনিবার গভীর রাতে সন্ত্রাসীদের চাপাতির আঘাতে আহত হয়েছেন।
পুলিশ জানায়, হানিফ সংকেত দৈনন্দিন কাজ সেরে রাত একটার দিকে নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন। পথে বাংলামোটর মোড়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি একাই রিকশা নিয়ে তার কলাবাগানের বাসার উদ্দেশে রওনা হন। কলাবাগান মোড়ে পৌঁছানোর পর ৪/৫ জন সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে। তিনি রিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে তার পিঠে আঘাত করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ল্যাবএইড হাসপাতালে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
হামলার ঘটনায় হানিফ সংকেত বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন।
