২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারয়ণগঞ্জে মাদকাসক্তের ঘুষিতে বৃদ্ধ খুন

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের আদর্শ গ্রামে সোমবার এক মাদকাসক্ত যুবকের ঘুষিতে নিহত হয়েছেন চাঁন মিয়া (৫৫) নামের এক বৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

পুলিশ মাদকাসক্ত আকবর হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে।

ফতুল্লা থানার এসআই সুজায়েত হোসেন জানান, ভোররাতের দিকে আকবর তার মা নীলুর কাছে নেশার জন্য পাঁচ হাজার টাকা দাবি করে। মা টাকা দিতে রাজি না হলে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাধে। এ সময় প্রতিবশেী চাঁন মিয়া ঝগড়া থামাতে এলে আকবর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকে। এতে অসুস্থ হয়ে কিছুক্ষণ পরই তিনি মারা যান। 

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। ফতুল্লা থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।