২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে আহত দুই ছিনতাইকারী হাসপাতালে

রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় সোমবার ছিনতাই করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দুই ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 03:58 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

গ্রেপ্তারকৃতদের নাম ফারুক (৩৫) ও রফিক (৩০)।  

ঘটনার সময় ছিনতাইকারিদের ছোড়া গুলিতে নুরুল হক (৫৫) নামে একটি ভ্রমন প্রতিষ্ঠানের কর্মকর্তা আহত হয়েছেন। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নয়াপল্টনের ভিঅইপি টাওয়ারের ব্রাহ্মণবাড়িয়া ওভারসিজের কর্মকর্তা নুরুল হক দুপুর সোয়া ১২ টার দিকে ইসলামী ব্যাংক, খিলগাঁও শাখা থেকে তিন লাখ টাকা তুলে সিএনজি অটোরিক্সায় কার্যালয়ে ফিরছিলেন। রাজারবাগ পুলিশ টেলিকমের সামনে দুটি মোটরসাইকেলে ৪/৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা পায়ে গুলি করে নুরুল হকের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ফারুখ ও সেলিমের মটর সাইকেল স্টার্ট না নিলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে গণপিটুনি দেয়। 

খবর পেয়ে পল্টন থানা পুুলিশের একটি টহল দল তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নুরজাহান বেগম নফহবংি২৪.পড়স কে জানান, আহত দুই ছিনতাইকারীকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।