রাজশাহীতে বাস উল্টে ২ জনের মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় সোমবার সকালে বাস উল্টে দুইজন মারা গেছেন। এরা হলেন বাসের হেলপার আলীম ও যাত্রী আমিন।
গোদাগাড়ী থানার এসআই আইনুল জানান, সকালে তানোর উপজেলার কাঁকনহাট থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস (যশোর ব-- ১২৪০) গোদাগাড়ীর পলাশবাড়ি এলাকায় ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান।
