আমানউল্লাহ আমানের আটকাদেশ অবৈধ ঘোষণা
-বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অন্য কোন মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মোঃ এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমানের স্ত্রী সাবেরা আমানের দায়ের করা আবেদনের ওপর পূর্নাঙ্গ শুনানি শেষে এই রায় প্রদান করেন।
গত ৪ ফেব্র“য়ারি আমানউল্লাহ আমানকে গ্রেফতার করে যৌথবাহিনী। ৫ ফেব্র“য়ারি সরকার তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেয়।
আমানউল্লাহ আমানের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
