২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সূত্রাপুরে একজন খুন

রাজধানীর সূত্রাপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা রাবেয়া খাতুন (৩০) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

রাবেয়া সূত্রাপুরের ১৭/২ ওয়াল্টার রোডের মোহাম্মদ আলীর মেয়ে। এ ঘটনায় তার বান্ধবী বিউটি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাবেয়া তার বোনের সঙ্গে গেন্ডারিয়ার ৬৭ নং সতীশ সরকার সড়কের একটি বাড়ির ছয় তলায় ভাড়া থাকতেন। রোববার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন সন্ত্রাসী বাসায় ঢুকে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ সময় পরিবারের অন্য কোন সদস্য বাসায় ছিলেন না।

পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হাত--পা বাঁধা এবং কান, চোখ ও নাক টেপ দিয়ে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই বাবুল আখতার নফহবংি২৪.পড়স-- কে জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জুলহাস মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।