২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত কমনওয়েলথ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্টান করতে এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো সহযোগিতা চাইলে কমনওয়েলথ সব ধরনের সহযোগিতা দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 03:47 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সফররত কমনওয়েলথ মহাসচিব ডোনাল্ড ম্যাককিনন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১০ উপদেষ্টার সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে এক বৈঠকে এ প্রস্তাব দেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

বৈঠক শেষে ইফতেখার আহমদ সাংবাদিকদের জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তাতে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বিশেষ করে দুনীর্তির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর ভুয়সী প্রশংসা করেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়ায় ম্যককিনন সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশে ম্যাককিনন ব্যস্তসময় কাটাচ্ছেন বলেও জানিয়েছেন ইফতেখার আহমদ চৌধুরী।