বরিশালের মেয়রের দুই শ্যালকের জামিন
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের দুই শ্যালককে সোমবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের এক সদস্যের ওপর হামলার অভিযোগে গত ১৫ জানুয়ারি তাদের আটক করা হয়।
মুক্তিপ্রাপ্তরা হলেন, সৈয়দ মাহবুব হাসান এবং সৈয়দ সাঈদুল ইসলাম মামুন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউদ্দিন আহম্মেদ সোমবার বিকেলে তাদের জামিন মঞ্জুর করেন।
জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন নফহবংি২৪.পড়স --কে জানিয়েছেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির হোসেনের ওপর হামলার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছিল। আটকাদেশের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য কবির হোসেনের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই সোহরাফ হোসেন বাদী হয়ে ১ নভেম্বর ২৮ জনকে আসামী করে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ১৫ জানুয়ারি রাতে নগরীর কাউনিয়ার বাসা থেকে যৌথবাহিনী তাদেরকে আটক করে।
