কুমিল্লায় ৫৬ পিস ত্রাণের টিন ও ফেনসিডিল উদ্ধার
কুমিল¬ার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতির বাড়ির পুকুর থেকে স্থানীয় প্রশাসন ও পুলিশ ৫৬ টি ত্রাণের টিন উদ্ধার করেছে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক নফহবংি২৪.পড়স --কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিএনপি নেতা আবদুল কাদেরের বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে পুলিশ তার বাড়ির পুকুর থেকে ৫৬টি ত্রাণের টিন উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই পুকুরে আরও টিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কুমিল্লা সদর-- দক্ষিণ থানার মথুরাপুর সীমান্তে মঙ্গলবার সকালে ৭০০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক জানান, মোস্তফা নামের এক চিহ্নিত চোরাচালানী মোটর সাইকেলে করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছে- এমন খবর পেয়ে তাকে ধরতে এসআই আবুল হাসেম অভিযান চালান। এসময় ওই ব্যক্তি মোটর সাইকেল ফেলে দৌড়ে সীমান্তের ওপারে পালিয়ে যায়। পুলিশ পরে মোটর সাইকেলসহ ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
