২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড নিক্ষেপের অপরাধে হবিগঞ্জে একজনের কারাদণ্ড

এসিড নিক্ষেপ মামলায় হবিগঞ্জে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

হবিগঞ্জের এসিড অপরাধ দমন বিশেষ আদালতের বিচারক মো. শাহিনুর ইসলাম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত  আসামী হলেন শায়েস্তাগঞ্জের তদবতলী গ্রামের আবদুল্লাহর ছেলে আবদাল মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৮ মে রাতে আবদাল তার স্ত্রী কমলা বেগমের ওপর পারিবারিক বিরোধের জের ধরে এসিড নিক্ষেপ করে। পরদিন কমলার বোন সুফিয়া বেগম বাদী হয়ে একটি মামলা করেন। আদালত ২২ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন। এসময় আসামী আবদাল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।