ময়মনসিংহে হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার লাউওয়ারী গ্রামের কারিম হত্যা মামলার রায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ফুলপুর উপজেলার লাউওয়ারী গ্রামের সুরুজ আলী, কিতাব আলী, লুৎফর রহমান, নেকবর আলী, জমশেদ আলী, শাহেদ আলী, আইয়ুব আলী ও নায়েব আলী। এদের মধ্যে একজন সৌদি আরবে এবং অন্যরা কারাগারে আটক রয়েছেন।
২০০২ সালের ২৮ ফেব্র“য়ারী রাতে দণ্ডপ্রাপ্তরা একই গ্রামের শামছুল হকের ছেলে আবদুল কারিমকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করে।
