২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা রাজশাহী যাচ্ছেন বুধবার

বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সফরের অংশ হিসেবে বুধবার রাজশাহী আসছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:47 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এ ছাড়া বিকেল ৪ টায় সার্কিট হাউজে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

ওই দিনই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।