জয়পুরহাটে এক ব্যক্তিকে জবাই করে হত্যা
ক্ষেতলাল উপজেলার তালসন গ্রামে আমাজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আমজাদ হোসেন তালসন গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
এলাকাবাসী জানান, আমজাদকে তার নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে মঙ্গলবার রাতে জবাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে কৃষকরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়ার্দী জানান, জমিজমা সংক্রান্ত জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিনো হয়েছে। তবে বেলা পৌনে একটা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
