সিরাজগঞ্জে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
সদর উপজেলার সিরাজগঞ্জ--কাজীপুর সড়কের কুড়ালিয়ায় বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন, কাজীপুর উপজেলার শুভগাছার শাহীন ও সদর উপজেলার মইশামুরা গ্রামের দুলাল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১ টার দিকে মাটিভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাক আরোহী ওই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বজলুর রশীদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
