২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিডিআর--চোরাকারবারি সংঘর্ষে নিহত ১

জেলার মাধবপুরের আলীনগর এলাকায় বৃহস্পতিবার সকালে বিডিআর ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে হুমায়ূন নামে এক চোরাকারবারি নিহত হয়েছে। সংঘর্ষে বিডিআরের দুই সদস্য ও চার চোরাকারবারি আহত হন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 04:37 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

আহত দুই বিডিআর সদস্য হলেন বিশ্বনাথ কুণ্ডু ও হেলিম মিয়া। এ ঘটনায় মাধবপুরের জয়নগর গ্রামের আ. জাহের, কালা মিয়া, কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে বিডিআর।

বিডিআর ১ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এনায়েতুল হক নফহবংি২৪.পড়স কে জানান, ভারতীয় চারটি চোরাই গরু উদ্ধার করতে বৃহস্পতিবার ভোরে মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের হুমায়ুনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় চোরাকারবারিরা বিডিআর সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। বিডিআরও তাদের প্রতিরোধ করে। সংঘর্ষে হুমায়ুুন মারা যায়। 

সংঘর্ষ চলার সময় কোনো গুলি ছোড়া হয়নি বলে দাবি করেন তিনি। অবশ্য পরে বিডিআর ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান তাদের পক্ষ থেকে চার রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার করেন।

আব্দুল মান্নান আরো জানান, এর একটি হুমায়ুনের বুকে বিদ্ধ হলে সে মারা যায়।

আহত বিডিআর সদস্যদের কালিগঞ্জ বিডিআর হাসপাতালে এবং চোরাকারবারিদের ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিডিআর আব্দুল মান্নান বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। হুমায়ুনের লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।