ডুমুরিয়ায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী তফসির আহমেদ ও সাহস ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টায় যৌথ বাহিনীর একটি দল রঘুনাথপুর বাজারে অভিযান চালিয়ে ডুমুরিয়া থানা বিএনপির সভাপতি, থ্যুকড়া বাজার উন্নয়ন সংস্থার সভাপতি ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজি তফসির আহমেদকে আটক করে।
২০০৩ সালের ২৮ মার্চ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বাপ্পী হত্যা, চিংড়ি ঘের ও ভূমি দখলসহ একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী চেয়ারম্যান তাকে আটক করে।
অপরদিকে সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুসকে বুধবার বেলা দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলা চত্বর থেকে আটক করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে ঘের দখল, ভূমি দখল ও চাঁদাবাজীর অভিযোগ থাকায় যৌথবাহিনী তাকে আটক করে।
আটক দুই চেয়ারম্যানকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।
গাজী তফসির আহমেদ বিএনপি দলীয় এবং শেখ আবদুল কুদ্দুস আওয়ামী লীগের সমর্থক।
উল্লিখিত অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
