২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বিএসএফ এর গুলিতে কৃষক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ফজলু (৩৫) নামে এক বাংলাদেশী কৃষক নিহত হয়েছে। বিএসএফ সদস্যরা নিহতের লাশ ভারতে নিয়ে গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বিডিআর এর ৩২ রাইফেল ব্যাটেলিয়নের প্রাগপুর সীমান্ত চৌকি বিওপির কোম্পানি কমান্ডার ফজলুর রহমান নফহবংি২৪.পড়স --কে জানান, লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা এর কোনো জবাব দেয়নি।

বিডিআর সূত্র জানায়, কৃষক ফজলু সকালে দৌলতপুর সীমান্তের ১৫৩/৩ নম্বর পিলারের কাছে ফসলের জমিতে কাজ করার সময় বিএসএফ এর একটি টহলরত দল তাকে লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। লাশটি বর্তমানে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার রানীনগর বিএসএফ এর ক্যাম্পে রয়েছে। নিহত ফজলু দৌলতপুরের জামালপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে।

বিএসএফ এর ওই হত্যাকাণ্ডের ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।