ডিপজলের স্ত্রী রোমানা গ্রেপ্তার
চলচ্চিত্রের খলনায়ক এবং ঢাকার ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের স্ত্রী রোমানা মনোয়ারকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুর থানার পুলিশ রাত সাড়ে নয়টায় মিরপুরে ১৪৭, নুরনগর, কোর্টবাড়ির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাসা থেকে উদ্ধারকৃত অস্ত্রের উৎস জানতে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাকে মিরপুর থানায় না রেখে রাতেই ক্যান্টনমেন্ট থানায় পাঠানো হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোমেনুল হাসান নফহবংি২৪.পড়স কে জানান, গত ২৬ জানুয়ারি যৌথবাহিনী ডিপজলের বাসা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও অনেক গুলি উদ্ধার করে। পরে এ মাসের আট তারিখে যৌথবাহিনী আবারো তার বাসায় অভিযান চালিয়ে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ দুটি অভিযানের সময় ডিপজলের স্ত্রী আলমারি খুলে অস্ত্রগুলো বের করে দেন। ওই অস্ত্রের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মনোয়ার হোসেন ডিপজল দেশে জরুরি অবস্থা জারির পর গা ঢাকা দিয়েছেন।
