২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন থেকে জকরিয়াকে সরানো হয়েছে

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ জকরিয়াকে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় কমিশনের যুগ্ম সচিব করা হয়েছে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলামকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বুধবার সংস্থাপন মন্ত্রণালয় এক আদেশে জকরিয়াকে ওই মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে।

আরেক  আদেশে ওএসডি উপ-সচিব লুৎফুন্নাহার বেগমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব করা হয়েছে।