২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর বনানীতে ১০ টি বহুতল ভবনের অননুমোদিত অংশ উচ্ছেদ করেছে। বুধবার সকাল থেকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ২১ নম্বর সড়কে এই উচ্ছেদ অভিযান চলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 06:41 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রাজউকের ম্যাজিস্ট্রেট এমদাদুদ দস্তগীরের নেতৃত্বে আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০০ সদস্য উচ্ছেদ অভিযানে অংশ নেয়। তারা বেশ কয়েকটি বহুতল ভবনের প্রবেশ মুখের অনুমোদনবিহীন অংশ চিহ্নিত করে।

সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া অভিযানে এইচএসএমসি, বিটিএ, হরাইজন, বসতি, প্রিয়াঙ্গন, আতাতুর্ক ও শেড টাওয়ার,  বসতি কনডোমোনিয়াম, টাওয়ার হ্যামলেট এবং একটি ভবনের প্রবেশ মুখের অবৈধ সিঁড়ি ভেঙে ফেলা হয়।