১৩ বেঞ্চের বিচারিক এক্তিয়ারে পরিবর্তন
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই হাইকোর্টের ১৩টি বেঞ্চের বিচারিক এক্তিয়ার পরিবর্তন করেছেন প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
গত কিছুদিন ধরে আইনজীবীরা বেঞ্চ গঠন নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি আবদুল আউয়ালকে রিট মোশন, বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচাপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমকে রিট শুনানি, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হককে ফৌজদারি বিষয়, বিচারপতি মোহাম্মদ আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীকে ভ্যাট মোশন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীকে রিট মোশন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. ফজলুর রহমানকে ডেথ রেফারেন্স, বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি মো. আবু তারিককে ফৌজদারি আপিল, বিচারপািত নজরুল ইসলাম চৌধুরী ও জুবায়ের রহমান চৌধুরীকে ফৌজদারি মোশন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমানকে দেওয়ানি বিষয়, বিচারপতি মীর হাশমত আলী ও সৈয়দ আবু কাওসার মো. দাবিরুশ্বানকে রিট মোশন, বিচারপতি একেএম ফজলুর রহমানকে ফৌজদারি মোশন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি মো. রেজাউল হককে ডেথ রেফারেন্স বেঞ্চ এবং বিচারপতি মিজানুর রহমান ভূঞা ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ফৌজদারি আপিল শুনানির এক্তিয়ার দেওয়া হয়েছে।
