২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে ৪ কর্মকর্তা প্রহৃত

সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোন জোনে বাংলাদেশ--ইতালির যৌথ মালিকানাধীন হেলিকন গার্মেন্টসে মঙ্গলবার শ্রমিকদের মারধরে আহত হয়েছেন চার কর্মকর্তা।এ ঘটনায় পুলিশ আট শ্রমিককে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 05:47 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

হেলিকন গার্মেন্টেসে গত মাসে ৫০ জন শ্রমিককে বিভিন্ন কারণে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে অন্য শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ ২৭ ফেব্র“য়ারি কারখানাটি বন্ধ করে দেয়।

মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় গেলে কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুব্যবহার করে।

ক্ষিপ্ত শ্রমিকরা এ সময় কারখানার মহা--ব্যবস্থাপক লে. কর্ণেল (অব.) হাসান মাহমুদ, নিটিং সুপারভাইজার কামাল উদ্দিন, নিটিং ইনচার্জ নাছির উদ্দিন ও সালমা বেগমকে পিটিয়ে আহত করে।

তাদের বেপজা হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিপেটা করলে কয়েক শ্রমিক আহত হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ফ্যাক্টরির চার কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগে আট শ্রমিককে আটক করা হয়েছে।

এরা হচ্ছে--রিপন, মুকলেছুর রহমান, আবদুল বারেক, সাইফুল ইসলাম, সেলিম মিয়া, হাকিম মল্লিক, হাসান আলী ও মিজানুর রহমান।