২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জে ডাকাতদের হামলায় তিন জন আহত

বাকেরগঞ্জের কৃষ্ণকাঠী গ্রামে বৃহস্পতিবার ভোররাতে ডাকাতদের গুলি এবং ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 10:28 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

গুলিবিদ্ধ মিরণ খান (৩৪) ও তার ভাই শহীদ খানকে (২৮) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তাদের বাবা মোখলেসুর রহমানকে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান শেখ নফহবংি২৪.পড়স কে জানান, ভোররাতে ১৫/২০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত দরজা ভেঙে মোখলেসুর রহমান খানের ঘরে ঢোকে।

ডাকাতির সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মোখলেসের ওপর উপর হামলা চালায়। এ সময় তার দুছেলে এগিয়ে এলে ডাকাতরা তাদের গুলি করে পালিয়ে যায়।

পুলিশ সুপার মো. তৌফিক সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি।