২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি চেয়ারম্যান ওমর ফারুকের পদত্যাগ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) এর চেয়ারম্যান ওমর ফারুক বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 11:25 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সকালে টেলিফোনে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমি শুনেছি উনি আজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

গত জোট সরকারের আমলে ওমর ফারুক বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে ঢেলে সাজানোর অজুহাতে ওমর ফারুকের চুক্তি বাতিল করা হয়। কিন্তু কমিশনের চেয়ারম্যানের নিয়োগ এভাবে বাতিল করা যায় কিনা এ ধরনের প্রশ্ন উঠলে তার নিয়োগ বাতিলের ওই আদেশটি বাতিল করা হয়।

ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর বিটিআরসি পুনর্গঠনের বিষয়টিই জোরে সোরে আলোচিত হচ্ছিল।