ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তিন পুলিশকে রিমান্ডে নিয়েছে দুদক
ঘুষ কেলেঙ্কারির ঘটনায় কারাগারে আটক ফতুল্লা থানার তিন পুলিশ কর্মকর্তাকে সোমবার তিন দিনের রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তরা হলেন সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, এসআই এনামুল হক এবং মিরাজ আল মাহমুদ। আসামি তিন পুলিশ কর্মকর্তাকে জেলা কারাগার থেকে হাতকড়া না পরিয়েই আদালতের কাঠগড়ায় হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ--পরিচালক বেনজীর আহমেদ তাদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাসনা জাহান খানমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানান।
শুনানি শেষে আদালত তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারী কর্মকর্তা বেনজীর আহমেদ নফহবংি২৪.পড়স কে জানান, দুদকের নারায়ণগঞ্জ কার্যালয়ে রেখেই ওই তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে হাজত ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাদের নিকটস্থ থানা পুলিশের হেফাজতে রাখা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানজারুল মান্নান ২৯ জানুয়ারি রাতে ফতুল্লার আলীগঞ্জে আফসার ভেজিটেবল অয়েল মিলের গুদাম থেকে আবুল খায়ের গ্র“পের আমদানি করা সাড়ে ১৯ কোটি টাকা দামের ভেজাল গম আটক করেন। এ ঘটনায় ফতুল্লা থানার এসআই মিরাজ আল মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার আসামি তালিকা থেকে আবুল খায়ের গ্র“পের ব্যবস্থাপনা পরিচালকের নাম বাদ দেওয়ার জন্য ফতুল্লা থানা পুলিশ ৫০ লাখ টাকা ঘুষ দাবি করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে সেনা এবং র্যাব সদস্যরা ফতুল্লা থানা ঘেরাও করে ঘুষের ১৫ লাখ টাকাসহ তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে।
