২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানত--থাই এয়ারওয়েজের চুক্তিটি পর্যালোচনা করার সিদ্ধান্ত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য থাই এয়ার ওয়েজের সঙ্গে করা চুক্তিটি পর্যালোচনা করে দেখতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে সোমবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টার তথ্য সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, চুক্তিটি কতটুকু লাভজনক, এতে কোন সংযোজন বা পরিবর্তন প্রয়োজন আছে কি না সে সম্পর্কে একটি প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে পেশ করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি জানান, ২০০৫ সালে থাই এয়ার ওয়েজের সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তিটি স্বাক্ষর করে বিগত সরকার। চুক্তি স্বাক্ষরের সময় ওপেন এয়ার সিস্টেম এর কথা উলে¬খ করা হয়নি।

ব্রিফিং-এ ফাহিম আরও জানান ‘সার্ক অ্যাগ্রিমেন্ট অন মিউচুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসটেন্স ইন কাস্টমস ম্যাটার’ সম্পর্কে অনুসমর্থন সংক্রান্ত প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

আগামী ৩ ও ৪ এপ্রিল দিলি¬তে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার অংশ নেওয়ার ব্যাপারেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফাহিম বলেন, “ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠনের কোন সিদ্ধান্ত বা নীতিগত সিদ্ধান্ত হয়নি।”

দৈনিক জনকন্ঠের সম্পাদক আতিকুল¬াহ খান মাসুদের সঙ্গে র‌্যাবের ঘটনাটি সম্পর্কে ফাহিম বলেন, “যারা ঘটনা ঘটিয়েছে তারা ক্ষমা চেয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন  প্রধান উপদেষ্টা।  যারা এটা ঘটিয়েছে বা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”